অনন্ত,
মেহেদী পাতা দেখেছো নিশ্চয়ই। ওপরে
সবুজ, ভেতরে রক্তাক্ত ক্ষত-বিক্ষত। নিজেকে
আজকাল বড় বেশী মেহেদী পাতার মতো
মনে হয় কেন? ওপরে আমি অথচ ভেতরে
কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে, তার
সামনে দাঁড়াতে নিজেরই ভয় হয় অনন্ত। তুমি
কেমন আছো? বিরক্ত হচ্ছো না তো?
ভালোবাসা যে মানুষকে অসহায়ও করে তুলতে
পারে সেদিন তোমায় দেখার আগ পর্যন্ত আমার
জানা ছিলো না। তোমার উদ্দাম ভালোবাসার দ্যুতি
জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলেছে
আমার ভেতর আমার বাহির। আমারই হাতে গড়া আমার
পৃথিবী।







0 Comments
"আসসালামু ওয়ালায়কুম”
আমার ওয়েবসাইটে আপনাদের জানাই স্বাগতম। আপনাদের মন্তব্য না পেলে আমার পোস্ট করা বৃথা যাবে। তাই মন্তব্য করে জানাতে ভুলবেন না এই পোস্টটি আপনার কেমন লেগেছে? আর কোন সমস্যা হলে বা কোন
কিছু জানার থাকলে অবশ্যই মন্তব্য করে জানাবেন।
ধন্যবাদ।