শায়োরি

 


ভালোবেসেছি 
তোমার ওই মায়াবি দুটি কাজল কালো চোখ আমাকে মুগ্ধ করেছে আর সেজন্য আমি তোমাকে ভালোবাসি,
তোমার চোখের চাহুনি আমায় পাগল করছে,
তাই আমি তোমায় ভালোবেসেছি,
তোমার এলোমেলো চুল গুলো বার বার সাগরের ওই বিশাল বড় ঢেউয়ের মাতো আছড়ে লুটিয়ে পড়ছে তোমার অধরে আর এর জন্য আমার বড্ড হিংসে হয় জানো মনে হচ্ছে যেন ওই ঘন কালো চুল গুলো তোমার চোখের মায়ায় পড়ে গেছে তাই ইচ্ছে করে এলো মেলো হয়ে যাচ্ছে।
আমি ভালোবাসি তোমার দেয়া সেই টাটকা গোলাপের ঝরে পড়া শুকনো পাপড়ি গুলোকে,
আমি ভালোবাসি সেই মুহুর্ত্বটাকে যখন তুমি নিজ হাতে করে আমায় সোহাগ মাখা হাতে খাইয়ে দিয়েছিলে পড়ন্ত রোদে এ বিশাল বট গাছের নিচে বসে।
তোমার ব্যবহার করা আর তোমার সব কিছুকে আমি ভিসন ভালোবাসি।
আমি ভালোবাসি যখন দেখি তোমায় রোজ প্রভাতে,
আরো ভালো লাগে যানো যখন তুমি শাড়ি পড়ে এলো চুলে এসে দাড়ালে সেই গোধুলী বিকেলে।
আর এর জন্য তোমায় আমি ভালোবাসি।
আর এই গুলোকে আমি কোনো দিন হারিয়ে যেতে দেবনা ওই মাথার উপরে আছে বিধাতা তিনি যদি তোমাকে আমার করে নাও পাঠায় জানি পারব না থাকতে একলা এত কষ্ট বুকে নিয়ে তাও তোমার স্মৃতি টুকু বুকে নিয়ে বাচব আজীবন।


0 Comments